"চকরিয়া ইমাম হোসাইন (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা" অত্র প্রতিষ্ঠানটি চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মরা পূকুর পাড়স্হ সুন্দর ও মনোরম পরিবেশে অবস্হিত।যার চতুর্পার্শ্বে রয়েছে চকরিয়ার প্রধান শহর মগবাজার,চকরিয়া থানা,ভূমি অফিস,চকরিয়া সহকারী জজ আদালত,সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেড আদালত, উপজেলা পরিষদ,নির্বাচন কমিশন অফিস ও শিক্ষা অফিস সহ রয়েছে সরকারী বেসরকারী নানাধরনে অফিস এবং চকরিয়ার স্বনামধন্য বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান।অত্র প্রতিষ্ঠানটি নিয়ে অনেকদিন যাবৎ বিভিন্ন ধরনের স্বপ্ন বুনে আসা হচ্ছিলো যার মধ্যে হলো গরিব,দুঃখী,মেধাবী ছাত্রছাত্রী এবং দিনমজুর,বিভিন্ন ব্যবসায়ী, চাকুরীরত মানুষের সন্তান-সন্তুতি সহ এলাকার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সঠিক এবং সু- শিক্ষা পৌছানো। ঠিক সেই স্বপ্নের স্রোত ধরে বাস্তবায়নে এগিয়ে এলেন চকরিয়া পৌর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব মোঃ ওসমানগণী এম.এ সাহেব। তিনি আন্তরিকতার সহীত নিজস্ব জমি কিনলেন ভবন দিলেন সাথে প্রতিষ্ঠান চালাতে সমস্ত আসবাবপত্র সহ প্রস্তুত করলেন।এই ধারাবাহিকতায় ২০১৯ সালে অত্র প্রতিষ্ঠানটি স্হাপিত হয় এবং এলাকার গরীব, দুঃখী,মেহনতি,দিনমজুর ও বিভিন্ন পেশার মানুষের ছেলে মেয়েদেরকে নিয়ে
জনাব আলহাজ্ব শাহ আলম সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং জনাব আলহাজ্ব ওসমানগণী এম.এ সাহেবের সভাপতিত্বে আজ পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে "চকরিয়া ইমাম হোসাইন (র.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা"। বর্তমান মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৬২০জন, মাদ্রসাটি এখন পরিপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান।বর্তমান শিক্ষক সংখ্যা ১৪জন ও ৩জন কর্মচারী চাকুরিরত আছেন।মাদ্রাসার পাঠদান কার্যক্রম বিধি মোতাবেক যথাযথ ভাবে বাস্তবায়ন হয়।প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সাথে সাথে সহ-পাঠক্রমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালাতি হয়।হামদ ও নাত বিতর্ক প্রতিযোগিতা,উপস্হিত বক্তব্য ইত্যাদি অনুষ্ঠিত হয়।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বছর শেষে শিক্ষা সফরের ব্যবস্হা করা হয়।যাহা ছাত্র ছাত্রীদের মাঝে বাস্তব জ্ঞান এবং সাম্যক জ্ঞান সৃষ্টি করে।বিশেষ ভাবে উল্লেখ্য অত্র মাদ্রাসায় বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদা সহকারে সাড়ম্বরে সকল ছাত্র-ছাত্রী/শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটি নিয়ে পালন করা হয়।এছাড়াও সঠিক এবং সু-শিক্ষার আলো ছড়িয়ে অত্র প্রতিষ্ঠানটি গৌরব ও সুনামের সহীত পরিচালিত হয়ে আসছে।